লেহ-লাদাখ-কার্গিলে বিজেপি বিরোধী জোটের জয়

লেহ-লাদাখ-কার্গিলে বিজেপি বিরোধী জোটের জয়

লাদাখে স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচনে জিতল এনসি-কংগ্রেস জোট। এবার ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং রাহুল গান্ধীর কংগ্রেস জোট গঠন করে লড়েছিল। এনসি জিতেছে ১২টি ও কংগ্রেস ১০টি আসনে। বিজেপি ও নির্দলরা পেয়েছে দুইটি করে আসন। ফলে ২৬ সদস্যের পার্বত্য পরিষদে বোর্ড গঠন করবে এনসি-কংগ্রেস জোট। লেহ, লাদাখ ও কার্গিলের জন্য এই স্বশাসিত পার্বত্য পরিষদ। পাঁচ বছর পর পর সেখানে ভোট হয়। এই নির্বাচনে প্রায় ৭৮ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন।

ভোটের আগে এনসির আবেদন ছিল, ৩৭০ ধারা বিলোপসহ বিজেপির নীতির প্রতিবাদে যেন মানুষ ভোট দেন। এমনিতে লাদাখে মুসলিমদের সংখ্যা ৪৬ শতাংশ, বৌদ্ধরা ৪০ শতাংশ ও হিন্দুরা ১২ শতাংশ। আবার লেহতে বৌদ্ধরা প্রায় ৪৪ শতাংশ, হিন্দুরা ৩৫ শতাংশ। আর কার্গিলের ৭৭ শতাংশ মুসলিম, ১৪ শতাংশ বৌদ্ধ, ৭ শতাংশ হিন্দু ও প্রায় ১ শতাংশ শিখ। তিনটি এলাকাতেই বিজেপির পরাজয় হয়েছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেছেন, ‘১০ বছর পর কংগ্রেস আবার এখানে ভালো ফল করল। ইন্ডিয়া জোটের শরিক এনসির সঙ্গে হাত মিলিয়ে তারা সুইপ করেছে।’ কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ‘গত মাসে লাদাখে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছিলেন। তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে এই নির্বাচনে।’

এর পরই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যরের প্রতিক্রিয়া, ‘রাহুল গান্ধী নিজে যে দাবি করেননি, সেটা জয়রাম করছেন। বিজেপি গতবার তো মাত্র একটি আসন পেয়েছিল। এবার তারা দুইটি আসন পেয়েছে। ভোটও গতবারের তুলনায় বেশি পেয়েছে।’

সাবেক মন্ত্রী ও কংগ্রসের রাজ্যসভা সাংসদ পি চিদম্বরম বলেছেন, ‘মানুষ বিজেপির কর্মসূচি ও ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।’ সিপিএম নেতা তারিগামিও জানিয়েছেন, ‘এই জয় প্রমাণ করল, ৩৭০ ও কাশ্মীর নিয়ে বিজেপির প্রচার মানুষ খারিজ করে দিয়েছে।’ ওমর আবদুল্লার দবি, ‘এনসি ও কংগ্রেসের শক্তিশালী জোটের সামনে পড়ে বিজেপির পরাজয় হয়েছে। তাদের অগণতান্ত্রিক নীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।