আজকাল অনেকেই লেখালেখির ক্ষেত্রে চৌর্যবৃত্তির আশ্রয় নেন -সংস্কৃতি প্রতিমন্ত্রী

আজকাল অনেকেই লেখালেখির ক্ষেত্রে চৌর্যবৃত্তির আশ্রয় নেন -সংস্কৃতি প্রতিমন্ত্রী

আজকাল অনেকই লেখালেখির ক্ষেত্রে চৌর্যবৃত্তির আশ্রয় নেন। বিভিন্ন লেখা কাট, কপি ও পেস্ট করেন কল করেন, রেফারেন্স দেননা। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হোসেন আবদুল মান্নান। তিনি একজন সুলেখক হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

প্রতিমন্ত্রী গতকাল সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এ সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা সংস্কৃতি ধারা’ আয়োজিত বিশিষ্ট লেখক ও সাবেক সচিব হোসেন আবদুল মান্নান এর ৬০তম জন্মদিন উপলক্ষ্যে লেখকের রচিত গ্রন্থ সমূহের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেএম খালিদ বলেন, হোসেন আবদুল মান্নান গল্পের ছলে লেখেন। তাঁর লেখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো রেফারেন্স উল্লেখ করা। তিনি বলেন, প্রাপ্তিতে পূর্ণ হোক সবার জীবন, অপ্রাপ্তিতে নয়। দীর্ঘ হোক সবার জীবন। মৃত্যুর চেয়ে জীবন বড়। আনন্দ, হাসি, খুশি, সুখ ও সাফল্যে ভরে উঠুক সবার জীবন।

জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবেব ক্তৃতা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃমাহবুব হোসেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, সাবেক অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান মুকুল, বিশিষ্ট অভিনেত্রী মনিরা ইউসুফ মেমী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।