গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ এর সর্বশেষ প্রতিবেদন

গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ এর সর্বশেষ প্রতিবেদন

 গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত  হয়েছেন ১,৮২৭ জন। সুস্থ ২, ৯৯৫ জন ও মৃত্যু ৪১ জন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৩ জনে। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন।

গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫৫টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা।

এদিকে বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ৪ জন, বরিশালে ১ জন, সিলেট ২ জন, ময়মনসিংহে ১ এবং রংপুরে ৫ জন। এর মধ্যে পুরুষ ২৯ জন, নারী ১২ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত শনাক্তের হার ১৯.৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯.৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।