× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

ডেস্ক

লুকাকুর প্রতি বর্ণবাদ: এক ম্যাচে বন্ধ থাকবে জুভেন্টাসের স্ট্যান্ড

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
লুকাকু

সমর্থকদের বর্ণবাদী আচরণের শাস্তি ভোগ করতে হচ্ছে জুভেন্টাসকে। ইতালীয় কাপের সেমিফাইনালের প্রথম লেগে সফরকারী ইন্টার মিলানের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের শাস্তি হিসেবে এক ম্যাচে বন্ধ রাখতে হবে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের ভাগের স্ট্যান্ডের দক্ষিনের অংশ।

গত মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে প্রথম লেগের সেমিফাইনালের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সময় বর্ণবাদী আচরণের শিকার হন লুকাকু। কাপের আয়োজক সংস্থা সিরি এ’ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ম্যাচ চলাকালে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের অংশের দক্ষিন ভাগের দর্শকদের বড় একটি অংশ ওই বর্ণবাদী আচরণ করেছে। যে কারণে এক ম্যাচের জন্য স্টেডিয়ামের ওই অংশ বন্ধ রাখতে হবে।’

বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে গোল করার পর ভক্তদের চুপ থাকতে বলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় বেলজিয়ান তারকাকে। লাল কার্ড দেখার শাস্তি হিসেবে লুকাকু পরের এক ম্যাচে খেলতে পারবনেনা বলেও নিশ্চিত করেছে সিরি এ’।

এদিকে খেলা শেষে মাঠ ছাড়ার সময় টানেলে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড পাওয়া ইন্টার মিলানের গোল রক্ষক সামির হান্দানোভিচ ও  হুয়ান কুয়াদ্রাদোকেও শাস্তি ভোগ করতে হচ্ছে।  জুভ তারকা কুয়াদ্রাদোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইন্টার গোল রক্ষককে হান্দানোভিচকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচের জন্য।


এ ক্যটাগরির আরো খবর..