× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

ডেস্ক

লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ মার্চ, ২০২৩
li kiang

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবচেয়ে বিশ্বস্ত মিত্রদের অন্যতম লি কিয়াং শনিবার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। এতে করে দেশের শীর্ষ নেতৃত্বের ওপর শি’র প্রভাব জোরদার হয়েছে।

সাবেক সাংহাই পার্টির প্রধান লি গত বসন্তের দুই মাসের ভয়াবহ লকডাউন তত্ত্বাবধানকালে  দেশটির পার্লামেন্টের সভায় বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। খবর এএফপি’র।

শি’কে সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার একদিন পর ৬৩ বছর বয়সী লি কিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ২,৯০০ টিরও  বেশি প্রতিনিধিদের প্রায় সবক’টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নিযুক্ত হন। লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার জন্য শি’র প্রস্তাব শনিবার সকালে চেম্বারে পড়ে শোনানো হয়।

লকডাউন চলাকালে বাসিন্দাদের খাবার ও চিকিৎসা সেবা পেতে লড়াই করার কারণে সাংহাই লকডাউন পরিচালনা করার পর লি-এর উত্তরণ ইতোপূর্বে সন্দেহজনক বলে ঠেকেছিল। তবে চীনা রাজনীতিতে শি’র শক্তিশালী প্রভাব থাকায় লি’র রেকর্ড, সেই সঙ্গে গত শীতে শি’র শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের অবসান ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..