× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

লিভার সুস্থ রাখুন

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: লিভার শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। এটি ফ্যাটি এসিডকে ভাঙে।

তবে কিছু জিনিস রয়েছে, যেগুলো লিভারের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে। ব্যাকটেরিয়ার আক্রমণ, পুষ্টির ঘাটতি, কিছু বিপাকীয় সমস্যা, মদ্যপান ইত্যাদি লিভারের ক্ষতি করে। কখনো কখনো জন্মগতভাবেও লিভারে ত্রুটি থাকে।

লিভারের রোগে আক্রান্ত হয়েছেন, কীভাবে বুঝবেন? অরুচি, ওজন কম, বমি বমি ভাব, পেটে ব্যথা, হলুদ প্রস্রাব, পাশাপাশি ডায়রিয়া ইত্যাদি লিভারের সমস্যার লক্ষণ।

লিভারকে স্বাস্থ্যকর রাখার জন্য বিভিন্ন ওষুধ ও চিকিৎসা তো রয়েছেই। এ ছাড়া কিছু ঘরোয়া বিষয় রয়েছে, যেগুলো লিভারকে ভালো রাখতে কাজ করে।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

আমলকী
আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করে। লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাই খাদ্যতালিকায় নিয়মিত এই ফল রাখুন।

হলুদ 
হলুদ প্রাচীনকাল থেকেই অন্যতম আয়ুর্বেদিক উপাদান। এটিও লিভার সুরক্ষার জন্য ভালো। লিভারকে সুস্থ রাখতে খাদ্যতালিকায় নিয়মিত হলুদ রাখতে পারেন।

পেঁপের বিচি
পেঁপের বিচিও উপকারী লিভার সুরক্ষার জন্য। পেঁপের বিচি গুঁড়া করে লেবুর রসের সঙ্গে মিশিয়ে দিনে দুবার খেলে লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর হয়।

ফ্ল্যাক্স-সিড
ফ্ল্যাক্স-সিড একধরনের ফুলের বীজ। এটির মধ্যে ভালো পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভালো ফ্যাটি এসিড রয়েছে। এটি লিভারের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..