× Banner
সর্বশেষ
উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী

লিবিয়ায় নৌকা উল্টে ৩০ অভিবাসী নিখোঁজ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
itali boat sank

লিবিয়ার উপকূলে যাত্রীবাহী একটি নৌকা উল্টে ৩০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। তারা ডুবে গেছে বলে ধারনা করা হচ্ছে।
লিবিয়ার কোস্টগার্ড রোববার এ কথা জানিয়েছে।

সূত্র মতে, নৌকা ডুবে যাওয়ার পর ১৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

কোস্টগার্ড আরো জানিয়েছে, যাত্রীবাহী নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের সাগর পারাপারের সময় এটি উল্টে যায়। এ সময়ে মালবাহী জাহাজের মাধ্যমে ১৭ জনকে উদ্ধার করা হয়। আনুমানিক ৩০ জন নিখোঁজ হয়েছে।

অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাগুলো সাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়ে। কোস্টগার্ড শনিবার ১৩শ’রও বেশি অভিবাসন প্রত্যাশীকে নিরাপদে ইতালির বন্দরে ফিরিয়ে আনে। নৌকা গুলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে তাদের উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..