× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

লিনডে বিডি নতুন প্ল্যান্ট স্থাপন করবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: লিনডে বাংলাদেশ (বিডি) নারায়ণগঞ্জের রূপগঞ্জে এএসইউ (এয়ার সেপারেশন ইউনিট) প্ল্যান্ট স্থাপন করবে। এ জন্য ১২৩ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করা হবে। এ ব্যাপারে এরই মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদ অনুমোদন দিয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা দৈনিক ১০০ টন। কোম্পানির তহবিল থেকেই পুরো বিনিয়োগ করা হবে। ২০১৮ সালের ১ জানুয়ারি এই প্ল্যান্ট থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে বলে কোম্পানির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২২ লাখ টাকা। রিজার্ভ ২৪৫ কোটি ৪৯ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..