× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

লিওনেল মেসিকে নিয়ে তার মা যা বললেন

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুন, ২০১৮

চট্টগ্রাম অফিসঃ ফুটবল দুনিয়ায় বর্তমানে সবার আগে আসে তার নাম।লিওনেল মেসি। ফুটবলের নামী দামী সব পুরস্কারে হাত পড়েছে তার। তবে তার যত অর্জন তা সবই কেবল তার ক্লাব বার্সেলোনার খেলা থেকে। আর্জেন্টিনার হয়ে এখনো তেমন কিছুই করে দেখাতে পারেননি তিনি ।

এজন্য অনেক আর্জেন্টাইন সমর্থকরা মনে করেন মেসি শুধু বার্সেলোনার। তিনি আর্জেন্টিনার নয়। এসব সমর্থকদের এমন ধারণার জবাব দিয়েছেন মেসির মা সেলিয়া। আর্জেন্টিনা থেকে মেসির জন্য আশির্বাদ করার পাশাপাশি তিনি বলেন, ‘যারা বলছেন, আমার লিয়ো দেশের চেয়ে ক্লাবকে বেশি ভালবাসে, তারা ভুল করছেন। দেশের ব্যর্থতায় ওকে যে ভাবে হতাশ হয়ে ভেঙে পড়তে দেখেছি, তা যদি তারা দেখতেন, তা হলে এ কথা বলতে পারতেন না। তাই কাউকে এমন কথা বলতে শুনলে খুব খারাপ লাগে’।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বলে জানিয়ে কান্নাভেজা কণ্ঠে তার মা বলেন, ‘বিশ্বকাপ জয়ের ব্যাপারে ও খুবই আশাবাদী। ওকে আমি বার বার বলেছি, তোমার যা ভাল লাগে, তাই করবে। মাঠে নেমে খেলাটা উপভোগ করবে, যেমন ছোটবেলায় করতে। পরিবারের সবাই যে ওর পাশে আছে, তাও জানিয়ে দিয়েছি। মেসির সঙ্গে কথা বলে মনে হয়েছে, একেবারেই চাপে নেই।’

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে বেশ চাপেই রয়েছে আর্জেন্টিনা। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জেতার কোনও বিকল্প নেই মেসি-দিবালাদের। বাংলাদেশ সময় রাত বারোটার এ খেলায় মেসির মায়ের আশাই পূর্ণ হোক আর চাপ ছাড়া খেলুক মেসি- এমনটাই চায় বাংলাদেশ সহ বিশ্বের কোটি মেসি ও আর্জেন্টাইন সমর্থক।

সূত্রঃ foxtv,arspn tv


এ ক্যটাগরির আরো খবর..