× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

লাল জামায় নজরকাড়া প্রিয়াঙ্কা

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: ৬৮তম অ্যামি অ্যাওয়ার্ড গত রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। টেলিভিশনের অস্কার হিসেবে পরিচিত এ অনুষ্ঠানে প্রথমবারের মতো লাল গালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেসন উয়ের তৈরি লাল রঙের একটি গাওন পরেছিলেন তিনি। পাশাপাশি পায়ে ছিল ব্রায়ান অ্যাটউডের তৈরি হিল। আর এই পোশাকে সবার নজর কেড়েছেন তিনি।

এবারের অ্যামিতে প্রেজেন্টার হিসেবে টম হিডেলস্টোনের সঙ্গে সুজান বিয়েরের হাতে সেরা পরিচালকের (মিনি সিরিজ অথবা মুভি) পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা। এর আগে প্রেজেন্টার হিসেবে অস্কারে উপস্থিত হয়েছিলেন এ অভিনেত্রী।

বর্তমানে হলিউডে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে অ্যালেক্স প্যারিস চরিত্রে অভিনয় করে জিতেছেন পিপলস চয়েজ অ্যাওয়ার্ড। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের জরিপে শীর্ষ দশ পারিশ্রমিক পাওয়া টিভি তারকার তালিকায় নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা।

খুব শিগগিরই শুরু হবে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের দ্বিতীয় মৌসুমের সম্প্রচার। এছাড়া ডোয়াইন জনসনের সঙ্গে বেওয়াচ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

প্রিয়াঙ্কার সর্বশেষ বলিউড সিনেমা জয় গঙ্গাজল। এরপর তিনি আর কোনো বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হননি। তবে ভেন্টিলেটর নামে একটি সিনেমার প্রযোজনা করছেন এই অভিনেত্রী।


এ ক্যটাগরির আরো খবর..