× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

লামায় ২ কোটি ৭০ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন পার্বত্য মন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
উন্নয়ন কাজের উদ্বোধন

 বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগরে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, বৌদ্ধ বিহার, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এছাড়া মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্পের আওতায় এবং পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও এনজিও-র উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে গবাদিপশু, ঢেউটিন, স্প্রে মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক লুৎফর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষ্মীপদ দাস, বান্দরবান জেলা পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী লামা উপজেলার আজিজনগরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আজিজনগরের ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের জোয়ার দেখে নবীনরা বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিচ্ছে। তিনি হুশিয়ারি করে দিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগে কোনো দুষ্টু লোকের ঠাঁই হবে না। তিনি বলেন, লামা উপজেলায় আরও সুনেতৃত্বের প্রয়োজন রয়েছে। মন্ত্রী সর্বস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..