পিআইডিঃ পুঁজিবাজার চাঙ্গা করতে শিগ্গিরই পুঁজিবাজারে আসছে সাতটি লাভজনক সরকারি প্রতিষ্ঠান আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর পাশাপাশি আরো সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসা উচিত বলে তিনি জানিয়েছেন।
আজ ঢাকায় শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়ন ফোরাম-বিডিএফের এবারের সম্মেলনে সোয়া ৪ বিলিয়ন বা ৪২৫ কোটি ডলার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। এর মধ্যে ১ দশমিক ২ বিলিয়ন বা ১২০ কোটি ডলার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী ৪ বছরে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। এ অর্থ ঋণ নয়, অনুদান হিসেবে দিবে তারা। এছাড়া বিশ্বব্যাংক সম্প্রতি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ২টি চলমান প্রকল্পে অতিরিক্ত ও একটি নতুন প্রকল্পে ৩৫০ মিলিয়ন ডালার অর্থ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এসব অর্থ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহৃত হবে।
#