× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

গুজরাটের তরুণীর বিশ্বের সবচেয়ে লম্বা চুলে বিশ্বরেকর্ড

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

ভারতের গুজরাটে সেলুনে এক খারাপ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে চুলের বেণী কাটা বন্ধ করেছিলেন ১৭ বছর বয়সী ভারতীয় তরুণী নীলাংশী পেটাল। গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারীর খেতাব ধরে রেখেছেন তিনি।— গালফ নিউজের

গুজরাটের মোডাশা শহরে তার জন্ম। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডর্সে এবার তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙে ফেলেছেন। ২০১৭ সালে তার চুলের দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৫ সেন্টিমিটার। পরের বছরের ডিসেম্বরে সেটি আরও বেড়ে ১৯০ সেন্টিমিটারে রূপ নিয়েছে।

খারাপ অভিজ্ঞতার কারণে গত ১১ বছর ধরে এই তরুণী নরসুন্দরের কাছে যান না। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, সেলুনে আমার মারাত্মক খারাপ এক অভিজ্ঞতা হয়েছিল। এর পর থেকে চুল কাটা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকতে হচ্ছে আমাকে।

গুজরাটের তরুণীর বিশ্বের সবচেয়ে লম্বা চুলে বিশ্বরেকর্ড

চুল যাতে মাটিতে ছুঁয়ে না যায়, এ জন্য তাকে উঁচু হিলের জুতা পরতে হচ্ছে। তিনি বলেন, চুল বড় রাখতে আমার ইচ্ছার প্রতি বাবা-মায়েরও সায় রয়েছে। এতে আমার চুল নতুন করে মুগ্ধতা পেয়েছে।

নীলাংশী আরও বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম লেখাতে পেরে আমি খুবই খুশি। এটি আমার জীবনের নতুন অধ্যায়। পুরো বিশ্ব আমাকে চিনতে শুরু করেছে।’

ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় নীলাংশী। তার পড়াশোনার ক্ষেত্রে এত লম্বা চুল কখনও বাধা হয়নি বলে জানিয়েছেন তিনি। যখন তার মা চুলে তেল মাখান বা জট ছাড়াতে বসেন, নীলাংশীর হাতে বই থাকে। নিজের মতো পড়া চালিয়ে যেতে থাকেন নীলাংশী।


এ ক্যটাগরির আরো খবর..