লন্ডনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

লন্ডনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২৯ কার্তিক (১৪ নভেম্বর):    স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ স্থানীয় সময় শনিবার বিকেলে লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ প্রতিকৃতিটি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেকের নিজস্ব উদ্যোগে তার বাসভবন চত্বরে স্থাপিত।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আবক্ষ প্রতিকৃতি নিজ বাড়ির আঙিনায় স্থাপন করার জন্য আফসার সাদেককে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রতিকৃতি স্থাপন করতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখানে মামলা হয়েছিল, সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সেই মামলা জিতে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি স্থাপন করেছেন। বঙ্গবন্ধুর প্রতি তাঁর শ্রদ্ধা এবং ভালোবাসা দেশের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসারই বহি:প্রকাশ।

হাছান মাহমুদ এদিন সেখানে অবস্থানরত চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর সাথে ফোনে কথা বলেন। মন্ত্রী তাঁর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন ও সুস্থতা কামনা করেন। আব্দুল গাফফার চৌধুরীও তাঁর খোঁজ-খবর নেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

১৭ নভেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।