× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

ডেস্ক

পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/weather-2.jpg

পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ।দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু । ভারতের তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।  a

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ভোলায় ৬৪ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

১৯ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের আধিক্যের পার্থক্য থাকায় সমুদ্রবন্দরের উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া । এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..