লক্ষ্মীপুর প্রতিনিধি ঃলক্ষ্মীপুরে কমলনগরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৮ জেলের ১৫ দিন করে কারাদন্ড ও এক জেলের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ রায় দেন।
অন্যদিকে সদর উপজেলা মজুচৌধুরী হাট মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে আরো ৮ জেলে আটক করেছে মৎস বিভাগ। পরে রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা করে।
এর আগে কোষ্টগার্ড ও মৎস বিভাগ দুপুর থেকে সন্ধা পর্যন্ত মেঘনায় যৌথ অভিযান চালিয়ে ওই ১৭ জেলেকে আটক করে। এসময় ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইঞ্জিত চালিত ১০ টি নৌকা জব্দ করে তারা।
এছাড়া রামগতির মেঘনার পাড় এলাকা থেকে ১৫ মণ জাটকা জব্দ করেছে মৎস বিভাগ। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থ্যদের মাঝে বিতরণ করে দেয়।

