লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের তোরাবগঞ্জ নামক এলাকায় সড়ক দূর্ঘটনায় ৫ শিশুসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।
(আজ) মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে যাত্রীবাহী সুজকী (হিউম্যান হলার) গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামগতি থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী একটি সুজকী গাড়ী ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় রাস্তার উপর ওই গাড়ীটি উল্টে গিয়ে ১০ জন যাত্রী আহত হন।
আহতরা হলেন,শিশু বাবুল, পিতু, সুইটি, মহিন উদ্দিনসহ ৫ জন ও আমীর হোসেন, জহিরুল ইসলাম, রুমা, মো.শহীদ, নুরুল ইসলাম।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে