× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

লক্ষ্মীপুরে বনবিভাগের গাছের টেন্ডারের ভাগাভাগি, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে কয়েকদফা হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে বনবিভাগের গাছের টেন্ডারের ভাগাভাগি ,নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে কয়েকদফা হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবু ইমতিয়াজ ও ছাত্রলীগ নেতা সেবাব নেওয়াজ সহ তিন জন আহত হয়েছে।

রোববার বিকালে বন বিভাগের কার্যালয়ের সামনে এবং সন্ধ্যার পর শহরের চকবাজার এলাকায় আলাদা এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে শহরের লিল্লা মসজিদের সামনে ইমতিয়াজ ও সেবাবের অনুসারীরা আবারো দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়। ফলে ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

জানা যায়, বন বিভাগের সড়ক ও মহাসড়কের পার্শ্বের প্রায় ৯১টি লটের বিভিন্ন প্রজাতির গাছের টেন্ডারের গত ১৬ ও ১৭ সেপ্টেম্ভর সিডিউল ক্রয়, ১৮ সেপ্টেম্ভর জমা ও খোলার দিন ধার্য করা হয়। কিন্তু প্রথম দিনেই লক্ষ্মীপুর বনবিভাগের রেঞ্জার মহিউদ্দিন ও অফিস সহকারি আবদুস শহীদ তার কার্যালয়ে বসেই সিডিউল বিক্রিতে ভাগাভাগি ও নিয়ন্ত্রন করায় ঠিকাদারদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ছাড়া ভাগাভাগিতে স্থানীয় এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধি সহ রাজনৈতিক প্রভাবশালীরা তদবির সহ নানামুখি হস্তক্ষেপ করায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠে। এদিকে বিকাল থেকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবু ইমতিয়াজ ও তার অনুসারীরা বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় সেবাব সহ ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এক পর্যায়ে টেন্ডারের নিয়ন্ত্রন ও ঘটনাস্থলে আধিপত্য বিস্তার সহ সিডিউল ক্রয়ে বাধা নিয়ে ছাত্রলীগের নিশানের সঙ্গে সেচ্ছাসেবকলীগের ইমতিয়াজের বাড়াবাড়ির সময় সেবাব নেওয়াজ সহ কয়েকজন ইমতিয়াজের উপর হামলা চালানো হয় বলে দাবী করা হয়। এতে ইমতিয়াজ আহত হয়। ঘটনার সময় চাপের মুখে দরপত্রের সিডিউল বিক্রি বন্ধ হয়ে যায়।

পরে এই ঘটনাকে কেন্দ্র করে শহরের চক বাজারে (ছাত্রলীগ নেতা) সেবাব নেওয়াজের ওপর পাল্টা হামলা চালায় ইমতিয়াজের অনুসারীরা। একপর্যায়ে সেবাবকে গুরুত্বর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এর কিছুক্ষন পর আবারো শহরের লিল্লা মসজিদের সামনে ইমতিয়াজ ও সেবাবের অনুসারীরা সহ দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এতে পুরো শহর জুড়ে চরম আতংকের সৃষ্টি হয়।

ফলে পুলিশ এসে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে চত্রভঙ্গ করে দেয়। সোমবার আবারে দরপত্র বিক্রী করার ধার্যদিন থাকলেও ভাগাভাগির আধিপত্য নিয়ে যে কোন দুর্ঘটনার আশংকা থাকায় পুলিশ প্রহরায় দরপত্র বিক্রী করা হবে বলে জানা গেছে। তবে ঠিকাদাররা এ ঘটনার জন্য বনবিভাগের সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলা সহ তাদের অপকর্মকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন কারন ছাড়াই ছাত্রলীগ নেতা সেবাবকে পিটিয়ে আহত করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..