× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

লক্ষ্মীপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শুটার বাশার নিহত

admin
হালনাগাদ: রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরে পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ বাশার বাহিনীর প্রধান শুটার বাশার (৩৫) নিহত হয়েছে। এতে পুলিশের একজন এস.আই সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এলজি এবং ৫ রাউন্ড গুলি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগরের কাজ্জালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাশার একই ইউনিয়নের সোনাপুর গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। ময়না তদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা রয়েছে। তার বুকের মাঝখানে গুলির গভীর গর্তের ক্ষত চিহ্ন রয়েছে।

আহত পুলিশের এস.আই ওমর ফারুক, কনস্টেবল কুদ্দুস এবং উৎপল লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, শুটার বাশারের নেতৃত্বে একদল ডাকাত কাজ্জালিপুর গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এতোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার জন্য পুুলিশও পাল্টাগুলি চালায়।

এক পর্যায়ে ডাকাতদল পিছু হটে। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান বাশারকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ ওই সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ডগুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় হত্যাসহ ১৫ টি মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..