× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

লক্ষ্মীপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের ‘মানবতা ও সম্প্রীতির সম্মেলন’ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ “জ্বালাও আলো, আপন আলো জয় করো এই তামসীরে” এই শিরোনামে বর্ণিল আয়োজনে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন।

গতকাল শুক্রবার সন্ধায় স্থানীয় টাউন লাইব্রেরী মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী মোঃ শহীদুল ইসলাম।

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি সাইফুল ইসলাম তপনের সভাপতিত্বে আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম মন্টু, প্রফেসর সামছুদ্দিন আহম্মদ, প্রফেসর মৃনাল কান্তি, এডভোকেট জহুর লাল ভৌমিক, উপদেষ্টা মাহফুজুর রহমান প্রমূখ।

আলোচনা শেষে যন্ত্রসঙ্গীতের রাগ কাফী পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সমবেত সঙ্গীত পরিবেশনায় ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার শিল্পীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..