× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর 

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে বৃষ্টি, শীতের প্রকোপ!  

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়

লক্ষ্মীপুরে গত তিনদিন থেকে ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে গুড়গুড়ি হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপর বৃষ্টি হওয়ায় অফিস আদালতগামী মানুষের যেমন যাতায়তে সমস্যা সৃষ্টি হচ্ছে অন্যদিকে পরীক্ষার্থীদের স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়াতে বেগপেতে হচ্ছে।
আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিলো ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে মঙ্গলবার থেকে দেশে তিনদিন বৃষ্টি হবে। সেইসাথে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও জানানো হয়েছে। আবহাওয়া অফিসের ঘোষণা অনুযায়ী আজ বৃষ্টির তৃতীয় দিন চলমান।
মঙ্গলবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুরের আকাশে কোথাও সূর্য দেখা যায়নি। আকাশ কালো ঘন মেঘে ঢাকা ছিলো। ঘূর্ণিঝড় মিগজাউমের সাথে শীতের প্রভাব বেড়ে গেছে। লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান ঘুরার সময় অনেক জায়গায় শীতের প্রকোপে আগুন জ্বালিয়ে পোহাতে দেখা গেছে।
লক্ষ্মীপুরের ব্যস্ততম উত্তর স্টেশন অনেকটা ফাঁকা ছিলো। দূরপাল্লার যানবাহন তেমন চলতে দেখা যায়নি তবে দু একটা আনন্দ বাস, সিএনজি ও অটো চোখে পড়েছিল।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিভিন্ন দলীয় নেতাকর্মীদের সরগরম উপস্থিতি থাকলেও গত তিনদিন মিগজাউমের প্রভাবে সৃষ্ট বৃষ্টি  ও শীতের প্রকোপে স্থিতিশীলতা বিরাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লক্ষ্মীপুরের আকাশে কালো ঘন মেঘে ছেয়ে আছে। সেইসাথে গুড়িগুড়ি বৃষ্টি ঝরছে। গত তিনদিন অনেকেই ঘর থেকে বের হতে পারছে না বলে জানিয়েছেন এ প্রতিবেদককে। অনেকের মনে এখনো মিগজাউম ভীতি রয়েছে বলে জানা যায়।
লক্ষ্মীপুরের রায়পুর মজুচৌধুরী ঘাট, বুড়ির ঘাট, মতিরহাট, লুদুয়া, নাসিরগঞ্জ, কমলনগর ও আলেকজান্ডার ঘুরে জানা গেছে মিগজাউমের প্রভাবে জেলেরা নদীতে মাছ ধরতে বের হয়নি। তারা আবহাওয়া অফিসের সংকেত না পাওয়া পর্যন্ত নদীতে মাছ ধরা নৌকা নিয়ে বের হবেন না বলে আবীর আকাশ জার্নালকে জানিয়েছেন।
নদীতে প্রবল বাতাস থাকায় ও জোয়ারের পানির তীব্র ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। উপকূল ও নদীর তীরবর্তী এলাকার অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিভিন্ন স্থানসহ সরকারি আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় সব সমুদ্র বন্দরে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। এ জন্য সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..