লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

তানভীর আহমেদ , লক্ষ্মীপুর প্রতিনিধি ::  বিএনপি চেয়াপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব সংলগ্ন মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি খালেদ মো. আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভূলু, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল হাসান সোহেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হোসেন আকবর প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সরকারের কাষ্টডিতে আছেন। তার কিছু হয়ে গেলে সেই দায় বর্তমান সরকারকেই নিতে হবে। খালেদা জিয়া এই দেশের জনগণের নেত্রী। তার  নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি করেন তারা।

পরে পুলিশি বাধা উপেক্ষা করে জেলা যুবদলের নতুন কমিটি ঘোষনা করায় কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন যানিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা-উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রলদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।