কোরআন শরীফ আগুনে পুড়িয়ে ছাই, গ্রেফতারের চেষ্টা

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল ঝাড়বাড়ি গ্রামের মৃত আতর আলীর ছেলে ইসমাইল হোসেন (৫৫) গত ৪জুলাই রাত সাড়ে আটটায় একটি কোরআন শরীফ আগুনে পুড়িয়ে ছাই করেছে। খবরটি একে অন্যের কাছে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ৫ জুলাই রাতে ইসমাইলের বাড়ি ঘেরাও করে। এ সময় জনতা ইসমাইল হোসেনের ফাঁসির দাবি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুড়ানো কোরআন শরীফের ভগ্নাদশেষ মাটির নীচ থেকে উদ্ধার করেন থানা পুলিশ। পরিস্থিতি টের পেয়ে ইসমাইল আগেই সটকে পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করতে পারেননি। উদ্ধারকৃত কোরআন শরীফের ভগ্নাদশেষ উদ্ধার করে পবিত্রতার সাথে থানায় সংরক্ষণ করা হয়েছে। গোগর ঈদগাহ দারুস সুন্নাহ কওমিয়া মাদ্রাসার সুপার আব্দুল মালেক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। এবং ইসমাইলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।