× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

লক্ষ্মীপুরে অস্ত্র ঠেকিয়ে ৬ লাখ টাকার চেকে স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় ৪জন গ্রেপ্তার, তিনটি বন্দুক ও গুলি উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

 লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সদর উপজেলার দক্ষিন হামছাদী এলাকায় অস্ত্র ঠেকিয়ে ৬ লাখ টাকার চেকে স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় নজরুল ইসলাম জসিমসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি বন্দুক, দুইটি এলজি, ৬ রাউন্ড গুলি, দুইটি রামদা এবং চেক উদ্ধার করা হয়। বুধবার দুপুরে ও রাত ৯টার দিকে রামগঞ্জ শহরে ও দক্ষিন হামছাদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওইদিন সকালে সদর উপজেলার গোপীনাথপুর এলাকার একটি বাড়িতে ঢুকে জসিমের নেতৃত্বে সন্ত্রাসীরা স্থানীয় আবদুস সাত্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকার চেকে স্বাক্ষর নেয়। এসময় আবদুস সাত্তারকে ঘরে বেঁেধ রেখে শহরের এনসিসি ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা করে।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ব্যাংকে অভিযান চালিয়ে ফরহাদ উদ্দিন শিফাতকে ৬ লাখ টাকার চেকসহ গ্রেপ্তার করে। পরে রাত ৯ টায় শিফাতকে নিয়ে রামগঞ্জ শহর, চররুহিতা ও উত্তর হামছাদী এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম জসিম, মাহাবুবুর রহমান হৃদয় ও নোমান হোসেনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, নজরুল ইসলাম জসিম উত্তর হামছাদী গ্রামের মৃত শহীদ উল্যা মাষ্টারের ছেলে। সে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায় ডাকাতি, চাঁদাবাজি অপহরনসহ ৬টি মামলা রয়েছে।

অপর ফরহাদ উদ্দিন শিপাত, মাহবুবুর রহমান হৃদয় ও মো. নোমান হোসেন সন্ত্রাসী নজরুল ইসলাম জসিমের সহযোগী। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..