লক্ষ্মীপুরের চরশাহীতে শিক্ষকের পিটুনিতে ৩ ছাত্রী হাসপাতালে

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে চরশাহীতে মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে গুরুত্বর আহত ৩ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে এসএমকে (প্রাঃ) হাসপাতাল ও চন্দ্রগঞ্জস্থ ন্যাশনাল (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইসলামীয়া আলীয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত  হলো, নবম শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার, শাহিনুর আক্তার ও জান্নাতুল নাঈমা। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আব্দুল মালেককে শোকজ নোটিশ করা হয়েছে। আহত ছাত্রীরা ৩জনই চরশাহী ইউনিয়নের বাসিন্ধা।

এলাকাবাসি জানায়, সোমবার দুপুরে চরশাহী ইসলামীয়া আলীয়া মাদ্রাসায় নবম শ্রেণির আরবি ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে কথা বলার অপরাধে শিক্ষক আব্দুল মালেক ছাত্রী ফাহমিদা, শাহিনুর ও নাঈমাসহ আরো কয়েকজন ছাত্রীকে বেদম মারধর করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন ৩ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে গ্রাম্য ডাক্তার এনে কিটোনিক্স  নামক ব্যথা নাশক ইনজেকশন পুশ করা হয়। পরে বাড়িতে তাদের অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার দুপুরে ওই তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেন তাদের অভিভাবকরা।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রীদের স্বজনরা জানান, শ্রেণিকক্ষে কথা বলার কারণে আরবি বিষয়ের শিক্ষক আব্দুল মালেক তাদেরকে বেদম প্রহার করেন। এতে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় অভিযুক্ত শিক্ষক তাৎক্ষণিক গ্রাম্য ডাক্তার এনে তাদেরকে ব্যথা নাশক একটি ইনজেকশন দেয়া হয়। পরে বাড়িতে যাওয়ার পর তারা আরো অসুস্থ্য হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত ছাত্রীদের অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন।

অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সদর ইউএনও মোহাম্মদ নুরুজ্জামানের নির্দেশে অভিযুক্ত শিক্ষককে ৭ দিনের মধ্যে জবাব দাখিলের জন্য শোকজ নোটিশ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।