লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ লাদেন বাহিনীর সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক,৩ রাউন্ড কার্তুজসহ মোঃ এমরান হোসেন (১৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

শুক্রবার ভোর রাতে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর বালাশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তাকৃত আসামী উত্তর বালাশপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, সন্ত্রাসী এমরান অস্ত্রসহ উত্তর বালাশপুর গ্রামে অবস্থান করছে এ সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এস.আই মোতাহার ও মোঃ আবু ছাইদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী এমরান আটকের সত্যতা নিশ্চিত বলেন, দত্তপাড়ার র্শীষ সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।