× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দুটি পূজা মন্ডপে এমপির অনুদান প্রদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত দুটি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

এ সময় এমপি চন্দ্রগঞ্জ দেবালয় কালী মন্দির পূজা মন্ডপে ১৫ হাজার এবং সর্বজয়া পূজা মন্ডপে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সোমবার রাত ৯টায় এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শনে আসলে পূজা উদ্যাপন পরিষদের নেতারা তাদেরকে স্বাগত জানান।

এ সময় পূজা মন্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সূধী সভায় হিন্দু ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রাসেল মাহমুদ মান্না, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভুলু, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, পূজা উদ্যাপন পরিষদের নেতা গৌতম মজুমদার, জয়দেব নাথ, সমীর কর্মকার সাগর, বিধান চন্দ্র পাল ও দীপক চন্দ্র নাথ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাহজাহান কামাল বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই নীতিতে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশ স্বাধীন করেছেন। তিনি বলেন, ধর্মের নামে কোনো ধরণের সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকান্ড জননেত্রী শেখ হাসিনার সরকার বরদাশত করবেনা। পরে এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মীয় ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..