× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

লক্ষ্মীপুরের কমলনগরে জাটকার ধরার অপরাধে ৬ জেলেকে জরিমানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে জাটকার ধরার অপরাধে ৬ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার  দুপুরে এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

জরিমানাকৃতরা হলেন চর ফলকন গ্রামের বাসিন্দা মো: সোহেল, কবির হোসেন, শেখ ফরিদ, আয়ুব আলী, লোকমান হোসেন ও ফারুক মাঝি।

তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। এর আগে সকালে উপজেলার পেতনার খাল সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালিয় তাদের আটক করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, জাটকা ধরার সময় অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তিনি এ রায় দেন।


এ ক্যটাগরির আরো খবর..