× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

লংকান পেস দাপটে চাপে নিউজিল্যান্ড

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
sri lanka

শ্রীলংকার পেসারদের দাপটে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে স্বাগতিক নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১৯৩ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৩৫৫ রানে শেষ হয় শ্রীলংকার ইনিংস। জবাবে দিন শেষে ৫ উইকেটে ১৬২ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কুশল মেন্ডিস ও অধিনায়ক দিমুথ করুনারত্নের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০৫ রান করেছিলো সফরকারী শ্রীলংকা। আজ দ্বিতীয় দিন বাকী ৪ উইকেটে ৫০ রানের বেশি যোগ করতে পারেনি শ্রীলংকা। লংকানদের শেষ ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন নিউজিল্যান্ডের দুই পেসার অধিনায়ক টিম সাউদি ও ম্যাট হেনরি।

ইনিংসে সাউদি ৬৪ রানে ৫টি ও হেনরি ৮০ রানে ৪ উইকেট নেন। ৯২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৫তম বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন সাউদি। এই ইনিংসে শ্রীলংকার পক্ষে কুশল মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০, আঞ্জেলো ম্যাথুজ ৪৭ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৪৬ রান করেন।

শ্রীলংকার ইনিংস শেষে ব্যাট করতে নেমে ৬৭ রানের সূচনা পায় নিউজিল্যান্ড। জুটিতে ৩০ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দোর শিকার হন ডেভন কনওয়ে। এরপর নিউজিল্যান্ডের দুই ব্যাটার কেন উইলিয়ামসনকে ১ ও হেনরি নিকোলসকে ২ রানে শিকার করেন লংকার পেসার লাহিরু কুমারা। ৭৬ রানে তৃতীয় উইকেট পতন হয় নিউজিল্যান্ডের।

চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলের স্কোর তিন অংকে নিয়ে যান ওপেনার টম লাথাম ও ড্যারিল মিচেল। হাফ-সেঞ্চুরি করে ফার্ন্দান্দোর দ্বিতীয় শিকার হয়ে ৬৭ রানে আউট হন লাথাম। দিনের শেষ ভাগে উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ৭ রানে আউট করেন পেসার কাসুন রাজিথা। পরবর্তীতে মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে দিনের খেলা শেষ করেন মিচেল। মিচেল ৪০ ও ব্রেসওয়েল ৯ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার ফার্নান্দো-কুমারা ২টি করে উইকেট নেন।


এ ক্যটাগরির আরো খবর..