ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের পুর্ব শত্রুতার জের ধরে এক র্যাব সদস্যের বাড়ীতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ভদ্রডাঙ্গা গ্রামের সাজ্জাদ উদ্দীন কুষ্টিয়া র্যাবে কর্মরত আছেন। তার পিতা মনির উদ্দিন ওই গ্রামের একজন মাতব্বর। চলতি বছরের শুরুর দিকে মনির হোসেনের এক সমর্থককে বেঢ়ড়ক মারধর করে একই গ্রামের রিন্টু ও আব্বাস। এ ঘটনায় মনির উদ্দিন থানায় মামলা করলে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছিল রিন্টু। এরই জের ধরে গত দেড় মাস আগে ওই গ্রামে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে। রিন্টু ও আব্বাস বাহিনীর দাপটে বাড়ী ছাড়া হতে হয় মনির উদ্দিন ও তার পরিবারের লোকজনের।
মঙ্গলবার ভোররাতে মনির উদ্দিনের বাড়ীতে আবারো কে বা কারা আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী এসে ১ ঘন্টা চেষ্টা করে নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে মনির উদ্দিনের স্ত্রী ও র্যাব সদস্য সাজ্জাদ হোসেনের মা জানান, পুর্ব শুত্রুতার জের ধরে আব্বাস ও রিন্টু তার বাড়ীতে আগুন দিয়েছে। তিনি এর সুষ্টু বিচার আশা করেন।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর শুনেছি। সেখানে অফিসার পাঠিয়েছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।