× Banner
সর্বশেষ
নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী

নবীনদের নির্যাতন রোধে র‌্যাগিং বন্ধে স্কোয়াড গঠনের নির্দেশ হাইকোর্টের

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগিংয়ের’ নামে জ্যেষ্ঠ শিক্ষার্থী কতৃক্রর নবীনদের ইভটিজিং ও নির্যাতন বন্ধে কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

শিক্ষার্থীদের জীবন-সম্মান রক্ষায় র‌্যাগিং বন্ধে নীতিমালা প্রণয়নে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

শুধু বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং কালচার আছে। এর ফলে অনেক শিক্ষার্থী মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন। গত বছরের ৯ অক্টোবর র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন ইশরাত। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তার জন্য র‌্যাগিংবিরোধী কমিটি ও পর্যবেক্ষণের জন্য স্কোয়াড গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় নোটিশে।  ৮ জানুয়ারি র‌্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনে নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত র‌্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশসহ রুল জারি করলেন।


এ ক্যটাগরির আরো খবর..