× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

রোহিঙ্গা সমাধানে মাটে নামছে সেনাবাহিনী

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে পুরোদমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করবে সেনাবাহিনী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

এর আগে বুধবার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ গ্রহণ শেষে প্রথম ওবায়দুল কাদের সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

গত আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ২৯ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটে। এরপর থেকে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে অভিযান শুরু করে।

বাড়ি ঘরে অগ্নিসংযোগ, বোমা নিক্ষেপ, গুলি করে ও গলা কেটে রোহিঙ্গাদের হত্যার অভিযোগ ওঠে সেনাবাহিনীর বিরুদ্ধে। এরপর রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে; যাদের সংখ্যা বর্তমানে ৪ লাখ অতিক্রম করেছে।

এই বিশাল সংখ্যক শরণার্থীর পূনর্বাসন ও ত্রাণ বিতরণে শুরু থেকেই বিশৃঙ্খলা চলে আসছে। ত্রাণ নিতে গিয়ে একাধিকজন মারাও গেছেন। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষে এত বিশাল সংখ্যক মানুষের পুনর্বাসনে হিমশিম খেতে হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..