রোহিঙ্গা নিয়ে ভয়াবহ সমস্যার সৃষ্টি হয়েছে -মির্জা ফখরুল

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গা নিয়ে ভয়াবহ সমস্যার সৃষ্টি হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার রোহিঙ্গাদেরকে নির্যাতন ও হত্যা করে দেশের বাইরে বাংলাদেশে ঠেলে দিয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে এবং তাদেরকে দেশে ফিরিয়ে দেবার জন্য আন্তর্জাতিক বিশ্বে চাপ সৃষ্টি করতে হবে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের চালের দাম আকাশ চুম্বি হয়ে গেছে। সরকারের মন্ত্রীরা বলছেন দেশে চালের কোন সঙ্কট নেই। কিন্তু সেটা মিথ্যা। চালের সঙ্কট আওয়ামী লীগেই তৈরি করেছে। এজন্য চাল সাধারণ মানুষের ক্রয় মতার বাইরে চলে গেছে।
তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল; বিএনপি সব সময় মানুষের পাশে এসে দাড়ানোর চেষ্টা করে। বিএনপি গঠনের পর থেকেইে মূল ল্য ছিল জনগনের সাহায্য করা কল্যাণ করা এবং বাংলাদেশকে সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা।
একি ভাবে আগামী দিনগুলোতে বিএনপিকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। সেই সাথে ঐক্যবদ্ধ হয়ে ঠাকুরগাঁও জেলায় বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম সামসুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।
আলোচনা সভা শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে এক বান্টিল করে ঢেউটিন বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।