রোহিঙ্গা জাতিসত্তাকে মুছে ফেলার মতো কোনো আলামত পাইনি -দাবী তদন্ত কমিটির

রাখাইনে গন হত্যার মুখে জীবন বাঁচাতে অন্তত সাত লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সেই ব্যাপারে মিয়ানমার সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিটি তদন্ত শেষে দাবী করছে জানায় রাখাইনে রোহিঙ্গা জাতিসত্তাকে মুছে ফেলার মতো এমন কোনো আলামত পাওয়া যায়নি। উল্টো অপরাধের দায়ভার চাপিয়েছে রোহিঙ্গা বিদ্রোহীদের ওপর।

এক বিবৃতিতে তারা জানায়, রাখাইনে মুসলিম সংখ্যালঘুদের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তাতে একাধিক পক্ষ ভূমিকা রেখেছে এমন আলামত তাদের কাছে আছে। যুদ্ধাপরাধের আলামত থাকলেও গণহত্যার উদ্দেশ্যে সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়েছে এমন কোনো প্রমাণ পায়নি তারা। উল্টো অপরাধের দায়ভার চাপিয়েছে রোহিঙ্গা বিদ্রোহীদের ওপর। রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাতেই মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে অভিযান চালায় বলে দাবি করে জাতিসংঘের তদন্ত দল ও বিভিন্ন মানবাধিকার সংগঠন।

একই অভিযোগ তুলে গত বছরের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইজেসিতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে ঐ মামলার শুনানি হয়। চলতি মাসের ২৩ তারিখে মামলার রায় হওয়ার কথা রয়েছে।  আন্তর্জাতিক আদালতে যখন গাম্বিয়ার করা মামলাটির রায় হতে চলেছে ঠিক তার দুই দিন আগে এক বিবৃতি প্রকাশ করেছে মিয়ানমার সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিটি। গতকাল তারা জানায়, রাখাইনে ঘটে যাওয়া সব ঘটনার দায় রোহিঙ্গা বিদ্রোহীদের।

৪৬১ পৃষ্ঠার ঐ তদন্ত প্রতিবেদন মিয়ানমার সরকারের হাতে তুলে দেয়া হয়েছে। খুব দ্রুতই তা প্রকাশ করা হতে পারে। রোহিঙ্গা নিপীড়নের তদন্তে ২০১৮ সালে চার সদস্য বিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি গঠন করে মিয়ানমার সরকার। কমিটিতে মিয়ানমারের দু’জনের পাশাপাশি ফিলিপিন্স ও জাপানের একজন করে বিশেষজ্ঞকে রাখা হয়। নিরাপত্তা চৌকিতে হামলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। একে অভ্যন্তরীণ সংঘাত আখ্যা দিয়ে আরও বলা হয়, মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে উত্তর রাখাইন থেকে উৎখাতে বা তাদের জাতিসত্তাকে মুছে ফেলার মতো কোনো আলামত পায় নি তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।