× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে আগুনে পুড়লো ৩০ দোকান

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ত্রিশটির বেশি দোকান ভস্মিভূত হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের পাশে এই ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই ৩০টির মতো দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ওই বাজারের ইয়াসিনের ফার্মেসিতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..