× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ মার্চ, ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে র ঘটনা ঘটেছে। তবে এরইমধ্যে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে র ঘটনা ঘটেছে। তবে এরইমধ্যে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

আজ রোববার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে উখিয়ার বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে ৯ ও ১০ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, ৩টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। কক্সবাজার ও রামু স্টেশনকেও খবর দেয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এরইমধ্যে পাঁচ শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। তবে এখনও বিস্তারিত বলা যাচ্ছে না।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামছুদ্দৌজা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিটকে আগুন নেভানোর জন্য পাঠানো হয়েছে।

এর আগে, গত বছরের ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যায়। একই বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..