× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পিআইডি

রোজা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয়, কূপ্রবৃত্তিকে দমিয়ে রাখতে হবে -ধর্ম উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ মার্চ, ২০২৫
কূপ্রবৃত্তিকে দমিয়ে রাখতে হবে

রোজা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয়। রমজানের সুষমাকে ধারণ করে জীবনের প্রতিটি বাঁকে পরিশুদ্ধি আনতে হবে। আমাদের চরিত্রে নৈতিকতার উজ্জীবন ঘটাতে হবে এবং সুকুমার বৃত্তিকে জাগ্রত করতে হবে। চরিত্রের কূপ্রবৃত্তিকে দমিয়ে রাখতে হবে। বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ।

আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় পরিবারের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করাকে দুর্ভাগ্যজনক অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটেপুটে খাওয়ার অশুভ মানসিকতা পরিহার করতে হবে। আমরা দায়িত্ব পেলে ওপরেরটিও খাই, তলারটিও কুড়ায়। এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তিনি রমজানের ত্যাগের মহিমায় চরিত্রের মন্দ দিকগুলো পুড়িয়ে ফেলার আহ্বান জানান।

ড. খালিদ বলেন, রমজানের সিয়াম সাধনা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কেবল আল্লাহকে রাজি-খুশি করার জন্য। তিনি সকলকে সিয়াম সাধনার আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা ও ভ্রাতৃত্বের সৌরভ ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, সাম্প্রতিক সময়ে তুর্কি সরকারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানামাত্রিক সম্পর্ক তৈরি হয়েছে। বিশেষ করে দিয়ানেত ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি এ ইফতার মাহফিলকে বাংলাদেশ ও তুকি দুদেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে আখ্যা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমদ খান ও বাংলাদেশে দিয়ানেত ফাউন্ডেশনের প্রতিনিধি অঘুজহান আদসিজ। এ অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর জোবায়ের মোহাম্মদ এহসানুল হক।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি সায়মা হক বিদিশাসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ আয়োজনে পৃষ্ঠপোষকতা দেন তুর্কি দিয়ানেত ফাউন্ডেশন।


এ ক্যটাগরির আরো খবর..