× Banner
সর্বশেষ
ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

পিআইডি

রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে – স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা রোগ প্রতিরোধে জোর না দিলে সারা বাংলাদেশকে যদি আমরা হাসপাতাল বানাই তাহলেও জায়গা দেওয়া সম্ভব হবে না। কাজেই সবাই মিলে আমরা রোগ প্রতিরোধে জোর দিব। ডাক্তার, নার্স, সাধারণ মানুষ আমরা যে যেখানে আছি রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আজ ১৩ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রামের কাট্টলীতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। SDG(Sustainable Development Goals) তে যেই জায়গায় আমাদের চলে যাওয়ার কথা ছিলো আমরা সেখান থেকে পিছিয়ে আছি। কাজেই আমাদের চেষ্টা করতে হবে সমন্বিতভাবে দল, মত নির্বিশেষে আমরা যেন এ কাজগুলোকে এগিয়ে নিতে পারি।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক,
চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহসভাপতি এসএম আবু তৈয়ব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম নগরীর লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..