× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

রেলের জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃফরিদপুর জেলার আওতাধীন সাবেক বোয়ালমারী থানা, বর্তমান মধুখালী থানায় কামারখালীতে একটি রেল স্টেশন ছিল।বর্তমানে রেল স্টেশন অকেজো ও অবৈধ প্রতাপশালীদের দখলে আছে।

বর্তমান রেলের কোন আলামত বোঝা যায় না। নামেই আছে যে, কামারখালী রেল স্টেশন। কামারখালীতে রেলের জমি আছে আনুমানিক ৫৫ একর। এর মধ্যে প্রায় ২ থেকে ৩ এর কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে। আর বাকীগুলোতে গড়ে উঠেছে বসত বাড়ী, মিল কলকারখানা, অফিস আদালত, বিভিন্ন মার্কেট, ব্যাংক, বীমা অফিস, গোডাউন,দালান কোঠা, আবাসিক এমন কি কৃষি কাজে ইজারা নিয়ে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে অন্য লোকের নিকট বিক্রি করে মুনাফা লুটে খাচ্ছে।

তাছাড়া এই রেলের জমির আশ পাশে দুস্থ অসহায়, মানুষের ভিটে বাড়ী ছাড়া রেলের জমিতে মাথা গোজার স্থান করে নিলেও বর্তমান কিছু প্রভাবশালী লোক তাদের উচ্ছেদের পায়তারা করছে।

তাই মাননীয় রেল মন্ত্রীর নিকট জনসাধারনের আবেদন কামারখালী পুনরায় রেল লাইন চালু করা হোক। এই আলোকে সরেজমিনে রেল কর্তৃপক্ষের লোক তদন্তে এসে বর্তমান কামারখালী রেল স্টেশনের প্রকৃত চিত্র দেখার জন্য আহবান করা হলো। পরবর্তীতে কামারখালী রেলের জমির প্রকৃত চিত্র ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরা হবে।


এ ক্যটাগরির আরো খবর..