রুহিয়ায় আলু ক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধার

রুহিয়ায় আলু ক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধার

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আলু ক্ষেতে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ মার্চ ) সন্ধা সাড়ে ৭ টার সময় থানাধীন মধুপুর ধুমের হাট এলাকায় থেকে অজ্ঞাতনামা(৪৬) এর লাশ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ঔই মহিলাকে রাস্তায় ও বিভিন্ন দোকানপাটের আশেপাশে ঘুরে দেখা যাচ্ছিল।

অদ্য(রবিবার)বিকেলে ঘটনাস্থলের পাশে আলু ক্ষেতে আলু তোলার কাজে নিয়োজিত লোকজন ওই মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মহিলাটির লাশ উদ্ধার করে।

এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়ের সাথে মোবাইল ফোন যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।