× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

পিঁ আই ডি

রিমালের প্রভাবে স্থগিত ১৯টি উপজেলার নির্বাচন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ মে, ২০২৪
নির্বাচন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১৯টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

স্থগিত হওয়া ১৯টি উপজেলা হল- বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ ও মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝড়া, পটুয়াখালী জেলার সদর উপজেলা, দুমকী ও মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িউয়া, ভোলার তজুমুদ্দিন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি। আগামী ২৯ মে উপকূলীয় এ উপজেলাগুলোর পাশাপাশি ১০৯ উপজেলায় তৃতীয় ধাপের ভোট আয়োজনের দিনক্ষণ নির্ধারিত ছিল।

১৯ উপজেলার ভোট স্থগিতের ঘোষণা দিয়ে ইসি সচিব বলেন, আগামী ২৯ মে তৃতীয় ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি ছিল। গতকাল বিকেলে ঘূর্ণিঝড় রিমালেত প্রভাবে কয়েকটি এলাকায় জলচ্ছ্বাসের পানি প্রবেশ করেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এমতাবস্থায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশন ১৯ উপজেলার ভোট স্থগিত করেছে। এর মধ্যে উপকূলীয় ১৮টি আরেকটি পার্বত্য জেলায়।

তিনি জানান, এই ১৯টি উপজেলায় বৃষ্টি এবং জলাবদ্ধতা রয়েছে। স্থানীয় মাঠ প্রশাসনের সুপারিশের ভিত্তিতে এসব উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। বাকি ৯০টি উপজেলায় আগামী ২৯ তারিখ ভোট অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি জলাবদ্ধতা ও যোগাযোগ বিঘ্ন ঘটে, তবে সে পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..