× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

রিজার্ভ থেকে চুরি যাওয়া সোয়া ২ লাখ ডলার ফেরত দিবে ফিলরেম

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিলিপিন্সে আনার পেছনে কারা জড়িত, সে বিষয়টি দ্রুতই বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিপিন্স সিনেটর সার্জিও ওসমেনা। ফিলিপিন্সে রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বৃহস্পতিবারের রুদ্ধদ্বার বৈঠকে মায়া সান্তোস দেগুইতোর কাছে থেকে পাওয়া তথ্যগুলো যথাসময়েই প্রকাশ করা হবে।

এদিকে, শিগগিরই প্রায় সোয়া দুই লাখ ডলার বাংলাদেশকে ফেরত দেয়ার কথা জানিয়েছে ফিলিপিন্সের বৈদেশিক মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান-ফিলরেম।

বৃহস্পতিবার সিনেটের শুনানিতে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে মুদ্রা বিনিময়ের লভ্যাংশ থেকে এ অর্থ ফেরত দেয়ার কথা জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা।

বৃহস্পতিবারের সিনেট শুনানির এক্সিকিউটিভ সেশনের রুদ্ধদ্বার বৈঠকের পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের কেলেঙ্কারিতে জড়িতদের বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন ফিলিপিন্স সিনেটর সার্জিও ওসমেনা।

এদিকে, আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোর পক্ষে বৃহস্পতিবারের সিনেট শুনানিতে এবার সাফাই গেয়েছেন তার আইনজীবী ফার্দিনান্দ টোপাইকো। ৫ ফেব্রুয়ারি জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোর ব্যক্তিগত গাড়িতে প্রায় ২ কোটি পেসো সরিয়ে নেয়ার সময় ব্যাংকের উল্টোদিকের রাস্তায় উইলিয়াম সো গো’র ব্যক্তিগত গাড়িটি পার্ক করা ছিলো বলেও দাবি করেছেন তিনি। এছাড়াও, আরবিসির ব্যাংকের জুপিটার শাখার অন্যান্য কর্মকর্তারা এই অর্থ পাচারের সাথে জড়িত বলেও অভিযোগ করেছেন ফার্দিনান্দ টোপাইকো। এজন্য আরও অনুসন্ধান, সাক্ষ্য-প্রমাণ ও তদন্তের প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন তিনি।

মায়ার পর এবার সিনেটের ব্লু-রিবন তদন্ত কমিটির শুনানিতে তোপের মুখে পড়েছে দেশটির বৈদেশিক মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেম। তদন্ত বলছে ফিলিপাইনে পাচার হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফিলরেমে-ই পেসোতে রূপান্তর হয়। প্রথমদিকে এ লেনদেনের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার্থে বৃহস্পতিবার সিনেটের শুনানিতে ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা ঘোষণা দেন, ডলার লেনদেনের লভ্যাংশ থেকে বাংলাদেশকে ২ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেয়া হবে। আর এই সম্পৃক্ততার জন্য বাংলাদেশের কাছে ক্ষমাও চান তিনি।

ফিলরেম সার্ভিস করপোরেশনের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা বলেন, ‘আমরা দ্রুতই ২ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশকে ফেরত দেব। কারণ আমরা এমন কোন উৎস থেকে মুনাফা করতে চাই না, যেটা নিয়ে প্রশ্ন উঠবে। এতে আমাদের প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। আমরা প্রমাণ করতে চাই, অবৈধ লেনদেনের সাথে ফিলরেম সম্পৃক্ত না।’

এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়েছে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন। আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার সাবেক কাস্টমার সার্ভিস শাখার প্রধান রুমায়াদো আগার্দো, শুনানিতে মায়ার বিরুদ্ধে ব্যক্তিগত গাড়ি দিয়ে অর্থ সরিয়ে নেয়ার কথা জানানোর পর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় মায়া দেগুইতোকে। তবে আরো আগেই কেন তাকে অব্যাহতি দেয়া হলো না, এ বিষয়ে সিনেটে প্রশ্নবিদ্ধ হন আরসিবিসি’র প্রধান নির্বাহী লরেনজো তান।


এ ক্যটাগরির আরো খবর..