রাস্তা ধসে উল্টে গেল ইট বোঝাই ৫চাকার ট্র্যাক

রাস্তা ধসে উল্টে গেল ইট বোঝাই ৫চাকার ট্র্যাক

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ীর সামনের রাস্তা দিয়ে আজ ১৪ই মার্চ রবিবার সকালে ইট বোঝাই ৫চাকার ট্য্রাক যাওয়ার সময় রাস্তা ধসে ট্র্যাক উল্টে যায়।

ইহাতে চালকের কোন ক্ষতি হয় নাই। জানা যায় গত বছর কামারখালী গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধির কারনে রাজধরপুর গ্রামে স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ীর সামনে রাস্তা ধসে যায়। সেই রাস্তা গত সপ্তাহে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার নিজস্ব অর্থায়নে রাস্তা অস্থায়ীভাবে মেরামত করেন। তারপরেও রাস্তা ধসে গেল।

সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তা ধসে ইট বোঝাই ট্র্যাক উল্টে গেছে। তাই অত্যান্ত দুঃখের বিষয় এই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়ক এত বেহাল দশা আজও মেরামত হলো না। কামারখালী ইউনিয়নের বর্তমান সমস্যা নদীভাঙ্গন সমস্যা। তাই আগামীতে নদীর পানি বৃদ্ধির আগে নদীভাঙ্গন রোধ করা অতিজরুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।