রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম কর্ণফুলীতে সড়কের উপর গরুর বাজার বসার কারণে দীর্ঘ ২ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
জানা যায়, পিএবি সড়কের প্রধান সড়ক দখল করে ঈদ উপলক্ষে ফকিরনীরহাট বাজারে বসেছে পশুর বাজার । যার কারণে শাহমীরপুর থেকে ক্রসিং হয়ে কলেজ বাজার পর্যন্ত সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে পিএবি সড়কের আনোয়ারা বাশখালী, সাতকানিয়া, চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের ঈদ ঘরমুখী মানুষ । প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তা কেউ তোয়াক্কা করছে না। যার কারণে সড়কের উপর বসেছে গরুর বাজার, আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের।
এদিকে যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষার্তে ২৫জন পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম।
রাস্তায় বাজার বসানোর ব্যাপারে বাজার কতৃপক্ষকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে, সংযোগ বন্ধ পাওয়া যায়। বাজারের সেলিম নামক একজন ব্যবসায়ী দি নিউজকে বলেন, সাধারণত ফকিরনীর হাট বাজার বসে পিএবি মূল সড়কের দেড় কিঃমিঃ পশ্চিমে। ঐখানে যায়গার পরিসর ছোট এবং যতেষ্ট পরিমাণ যায়গা না থাকার কারণে রাস্তা দখল করে বাজার বসিয়েছেন বাজার কতৃপক্ষ।


