× Banner
সর্বশেষ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

নিউজ ডেস্ক

রাণীনগরে গোনা ইউপি চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মজিদের মটরসাইকেল শোভাযাত্রা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ শাহ্ মটরসাইকেল শোভাযাত্রা ও পথশোভা করেছেন। শনিবার গোনা ইউনিয়নে এ শোভাযাত্রা করেন তিনি।

এদিন সকাল সাড়ে ১০টায় ঘোষগ্রাম-বেতগাড়ী বাজার থেকে প্রায় ৩শ’ মটরসাইকেল ও ১শ’ ব্যাটারি চালিত ভ্যানগাড়ি নিয়ে এ সভাযাত্রাটি শুরু করা হয়। এতে গোনা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের জনগণসহ প্রায় ২ হাজার লোক অংশ নেয়।

শোভাযাত্রাটি ওই ইউনিয়নের ঘোষগ্রাম-বেতগাড়ী থেকে শুরু করে নান্দাইবাড়ি, প্রেমতলী, দুর্গাপুর, ভবানীপুর ভিআইপি মোড় হয়ে বয়না, লক্ষ্মীপুর, গোনা কোচপাড়া, বড়বড়িয়া, ঝিনা, খাজুরিয়া পাড়াসহ পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেন। এ সময় থেমে থেমে বিভিন্ন বাজারে এলাকার জনগণের সাথে কুশল বিনিময় ও পথশোভা করেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ শাহ্।

শোভাযাত্রায় আব্দুল মজিদ শাহ্ বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দাবি করেছেন তিনি। এছাড়া এলাকার উন্নয়ন, এলাকাকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে চান তিনি। জনগণের আমানত সঠিকভাবে রক্ষা ও জনগণের পাশে থেকে সেচ্ছাসেবক হিসেবে কাজ করে সেবা দিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন এই মনোনয়ন প্রত্যাশী। তিনি দাবি করে বলেন, দল থেকে আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো এমনটিই প্রত্যাশা তার।

আব্দুল মজিদ শাহ্ গোনা ইউনিয়নের ঘোষগ্রামের মৃত ঘুকরা শাহ্র ছেলে। তিনি গোনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি পদে থেকে দলের হয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মজিদ শাহ্ তার নিজ এলাকায় একজন সমাজ সেবক ও বিশিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।


এ ক্যটাগরির আরো খবর..