উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলার সাদল্লাপুর আমতৈল গ্রামের বাসিন্ধা ওসমানী রোডস্থ সাফাত মঞ্জিল এর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মৌলাদ হোসেন কাজল ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৫ মেয়ে স্ত্রী আত্মাীয় স্বজনসহ বহু গ্রনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়,তিনি ১৪ জুলাই বুধবার অসুস্থ্যবোধ করলে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ টার সময় তিনি চলে যান না ফেরার দেশে। তবে সন্দেহ করা হচ্ছে তিনি করোনা আক্রান্ত ছিলেন। মাউন্ড এডোরাতে তার করোনা পরীক্ষা করালে করোনার লক্ষন পজেটিভ আসে। যার কারনে প্রশাসনের উদ্যোকে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সার্বিক তত্ত্ববধানে স্বাস্থ্যবিধি মেনে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অর্নার দিয়ে লাশ দাফন করা হয়।
মরহুমের জানাজার ১ম নামাজ বৃহস্পতিবার বেলা ২টা ২০মিনিটে নবীগঞ্জ ওসমানী রোডস্থ বায়তুননুর জামে মসজিদ প্রাঙ্গণ ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় এবং ২য় জানাজার নামাজ ঐদিন বিকাল সাড়ে ৫ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
পরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, তিনি কোভিড সাসপেক্টেড ছিলেন। কাউকে বলতে চাননি। আমি উপস্থিত হয়ে পরীক্ষা করে পরে মেডিকেল টিমকে খবর দেই। তাদের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবূতি দিয়েছেন। তারা শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।





