× Banner
সর্বশেষ
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি

ডেস্ক

রাশিয়ায় ইউক্রেনের হামলাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র -হোয়াইট হাউস

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০২৩
jak sulivan

ওয়াশিংটন যে ভূখন্ডকে রাশিয়া হিসেবে স্বীকৃতি দেয় সেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনের হামলাকে সমর্থন করে না।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শনিবার এ কথা বলেন।

জি ৭ শীর্ষ সম্মেলনের আয়োজক শহর হিরোশিমায় এক ব্রিফিংকালে কিয়েভ এফ-১৬ যুদ্ধবিমান রুশ অঞ্চলে হামলায় ব্যবহার করবে না এমন নিশ্চয়তার বিষয়ে মার্কিন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি এ কথা বলেন।

সুলিভান আরো বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সকল মৌলিক সক্ষমতা দিয়েছে তার মূল হিসেবে ওয়াশিংটন রুশ অঞ্চলে হামলা সমর্থন করে না।

উল্লেখ্য, জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত ধনী দেশগুলোর সংগঠন জি ৭ এর শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ আধুনিক সব যুদ্ধবিমান দিয়ে সহায়তা করার ঘোষণা দেয়। এমনকি যুক্তরাষ্ট্র এসব যুদ্ধবিমান চালানোর জন্য ইউক্রেনের বৈমানিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও জানায়।


এ ক্যটাগরির আরো খবর..