× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ডেস্ক

রাশিয়া যুদ্ধবিরতি না মানলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

রাশিয়া যুদ্ধবিরতির পথে না এগোয়, তবে আমেরিকা শুধু শুল্কবাণেই থামবে না। তার সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কড়াকড়িও চাপানো হবে। তিনি সতর্ক করে দেন, আগামী চৌদ্দ দিনের মধ্যে পরিস্থিতি না বদলালে ওয়াশিংটন কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় এমন কড়া হুশিয়ারি দিলেন।

গত শুক্রবার আলাস্কায় তিন ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু আলোচনার পরও কোনও সমাধান বের হয়নি। ইউক্রেনের সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

এরপর সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কয়েকজন ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, প্রয়োজনে ইউরোপের নিরাপত্তা রক্ষায় আমেরিকা সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। পাশাপাশি ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

বিশেষজ্ঞদের বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি রাশিয়া-আমেরিকা সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে। তবে মার্কিন প্রশাসন মনে করছে, কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপ রাশিয়াকে আলোচনার পথে ফেরাতে পারে। আগামী দুই সপ্তাহে এই কূটনৈতিক টানাপোড়েন কোন পথে যায়, তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..