রাশিয়া তেল ও গ্যাস রফতানি করে প্রায় ১০ হাজার কোটি ডলার আয়

রাশিয়া তেল ও গ্যাস রফতানি করে প্রায় ১০ হাজার কোটি ডলার আয়

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়া থেকে তেলগ্যাস আমদানি বন্ধ করার কথা ঘোষণা করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম ১০০ দিনে অতিক্রম করার পরেও তেল ও গ্যাস রফতানি করে প্রায় ১০ হাজার কোটি ডলার আয় করেছে রাশিয়া।

কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকে ৩ জুন পর্যন্ত ৯ হাজার ৭০০ কোটি ডলার আয় করেছে রাশিয়া। এর মধ্যে ৬১ শতাংশই আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন কাছে।

মার্চ মাসে রাশিয়া প্রতিদিন ১০০ কোটি ডলার আয় করছিল, তবে এখন তা কমতে শুরু করেছে। তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রতিদিন প্রায় ৮৭ কোটি ৬০ লাখ ডলার খরচ করছে বলে অনুমান করা হয়। তাই প্রথম ১০০ দিনে রাশিয়ার তেল-গ্যাস থেকে আয় ছিল যুদ্ধের খরচের চেয়েও বেশি।

তথ্য মতে, রুশ অপরিশোধিত তেল এখন বিপুল পরিমাণে ভারতে পাঠিয়ে পরিশোধন করা হচ্ছে। তার পর তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে।

ভারতে রুশ অপরিশোধিত তেল রফতানি যুদ্ধ শুরুর সময় থেকে ১৮ গুণ বেড়ে গেছে এবং এই সব ফাঁক-ফোকর বন্ধ করার কথাও বলা হয়েছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের রিপোর্টে।

রাশিয়া নিষেধাজ্ঞা আরোপের পর তেলের নতুন নতুন বাজার খুঁজছে এবং এগুলোর চালান যাচ্ছে জাহাজে করে -যেসব জাহাজের মালিক ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রের কোম্পানি।

এছাড়াও ভারতের পাশাপাশি ফ্রান্স, চীন, আরব আমিরাত ও সৌদি আরব রুশ জ্বালানির আমদানি বাড়িয়ে দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।