× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

রাশিফল দেখে বাধাবিঘ্ন কাটিয়ে সাফল্যের সাথে দিন কাটান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার, দিনের শুরুতে দেখে নিন নিজের আজকের রাশিফল। সেইভাবেই কাটান গোটা দিন। তাহলে সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে। সুন্দর ভাবে কাটাতে পারবেন আপনার গোটা দিন। সাফল্যের সিঁড়ির কয়েকধাপ এগিয়ে যাবেন।

মেষঃ স্ত্রীর সম্পর্কে খারাপ কিছু শুনতে পারেন। অযথা সময় নষ্ট করবেন না। কাছের মানুষের সঙ্গে সমস্যা এড়িয়ে চলুন। অর্থের কারণে বিশেষ কোন কাজ আটকে যেতে পারে। বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে আজকের দিনে।

বৃষভঃ অশান্তির মাঝে কিছুটা শান্তির সময় পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে পিতা মাতার পরামর্শ নিন। সবকিছু আপনার ইচ্ছামত হবে। বন্ধুদেরকে আপনার পাশে পাবেন। কাজের জায়গায় পদোন্নতির যোগ রয়েছে।

মিথুনঃ আপনার কাজকর্মে সঙ্গী মানুষটি কিন্তু অখুশি হতে পারে। মাথা ঠাণ্ডা রেখে সমস্ত কাজ করুন। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতে চেয়েও অক্ষম হবেন। দীর্ঘদিনের ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে আজকে নিয়ে নিতে পারেন।

কর্কটঃ সন্ধ্যের দিকে একটি খুশির খবর আসতে পারে। কর্মক্ষেত্রে বয়স্কদের দ্বারা চাপ আসতে পারে। বন্ধুদের সঙ্গে বেশি কাটিয়ে অযথা সমস্যা ডেকে আনবেন না। অর্থ সঞ্চয় এবং ব্যয়ের বিষয়ে সকলের থেকে পরামর্শ নিতে পারেন।

সিংহঃ কেনাকাটা করতে গিয়ে বেশি খরচ না করাই ভালো। জীবনের অসুস্থতা কাটিয়ে উঠে খেলাধূলায় অংশ নিতে পারেন। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। অর্থ সামলে রাখুন, নাহলে তা চুরি যেতে পারে।

কন্যাঃ নিজের অর্থ নিজেই সামলে রাখুন, অন্যদের দ্বায়িত্ব না দেওয়াই উচিত। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পাবেন। আজকের দিনে বাইরে খেলাধূলায় অংশ নিতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় বেশি অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।

তুলাঃ আজকের দিনটা পরীক্ষার মধ্য দিয়ে কাটবে। কোন খাতে বিনিয়োগের পূর্বে ভাল করে অন্যদের সঙ্গে আলোচনা করে নেবেন। সর্বদা পজেটিভ চিন্তা ভাবনা রাখবেন মনের মধ্যে। সন্ধ্যের সময় বাচ্চাদের সঙ্গে সময় কাটান।

বৃশ্চিকঃ পরিবারের কোন ব্যক্তি আপনার সঙ্গে সময় কাটাতে চাইলেও, আপনার সময় হবে না। যে সব আত্মীয়রা ঋণ নিয়ে আর ফেরত দেয়নি, তাদের থেকে এড়িয়ে চলুন। বিবাহিত জীবনের সেরা দিন হবে। সন্ধ্যের সময় বন্ধুরা আপনার জন্য সারপ্রাইজ প্ল্যান করবে।

ধনুঃ কাছের বন্ধু আজকের দিনে আপনাকে নিয়ে চিন্তায় থাকবে। বিশেষ কোন সিদ্ধান্ত নিয়ে মানসিক চাপে পড়বেন। অবসর সময়ে বাচ্চাদের সঙ্গে গল্প করে কাটাতে পারেন। ঋণ নেওয়া অর্থ আজকের দিনই ফেরত দিন।

কুম্ভঃ নিজের জন্য কিছুটা সময় বের করে নিজের মত করে কাটান। খুশির দিনে মানসিক উত্তেজনা থেকে দূরে থাকুন। জিমে গিয়ে বা খেলাধূলা করেও সময় কাটাতে পারেন। আজকের দিনে আর্থিক সমস্যায় পড়তে পারেন।

মীনঃ সমস্যার মধ্যে পড়ে, অফিসের কাজে মন বসাতে পারবেন না। শরীরের কথা চিন্তা করে খাওয়া দাওয়ার দিকে খেয়াল দিন। ভ্রমণ কষ্টকর হলেও যোগাযোগ বাড়িয়ে তুলুন। কাউকে সাহায্য করে তাঁর জীবন বাঁচান।

মকরঃ আপনার থেকে যারা সাহায্য চায়, তাদের নির্দ্বিধায় সাহায্য করুন। পুরনো রোগের কারণে হাসপাতাল যেতে হতে পারে। আজকের দিনে আপনি ভালো জিনিসের প্রতি আগ্রহী হবেন। কর্মক্ষেত্রে খুবই সুন্দর একটি দিন হতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..